ঢাকা, বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

লাইফ সাপোর্টে অভিনেত্রী তারিনের বাবা

ads

অভিনেত্রী তারিন জাহানের বাবা মো. শাহজাহান। তিনি গুরুতর অসুস্থ। তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ তথ্য ফেইসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন তারিন নিজেই। তার বাবার জন্য সবার কাছে দোয়াও চেয়েছেন তিনি।


অভিনেত্রী তারিন লেখেন, ‘আমার বাবা, আমার শক্তি। ওনাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। আমি কেবল আপনাদের আন্তরিক প্রার্থনা কামনা করছি। জানা গেছে, মো. শাহজাহানকে গত বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। তারিনের বাবা মো. শাহজাহান একজন ব্যবসায়ী ও মা তাহমিনা জাহান গৃহিণী। পাঁচ বোনের মধ্যে সবার ছোট টেলিভিশনের জনপ্রিয় এ তারকা।


উল্লেখ্য, তারিন জাহানের জন্মস্থান নোয়াখালী। ১৯৮৫ সালে শিশু শিল্পী হিসাবে ছোট পর্দায় পথ চলা শুরু করেন। দীর্ঘদিন ধরেই তিনি মুগ্ধতা দিয়ে চলেছেন টিভি দর্শকদের।

ads
ads
ads

Our Facebook Page